কিভাবে চিনবেন আপনার স্মার্টফোন আসল না নকল? দেখে নিন বিস্তারিত - AH Tech

Sunday, October 21, 2018

কিভাবে চিনবেন আপনার স্মার্টফোন আসল না নকল? দেখে নিন বিস্তারিত

Hello BDTechLab Members✋

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে ব্যাপারে কথা বলবো তা হলো ;

আপনি কিভাবে স্মার্টফোন কেনার সময় আসল – নকল সনাক্তকরণ করবেন । তো চলুন শুরু করা যাক 👇

চীনদের বাজারে যে প্রভাব তাতে মূহুর্তেই ক্লোন, মাস্টার কপি হচ্ছে যে কোন সেট, যা বুঝতে গেলে রীতিমত হিমশিম খেতে হয় ইউজারদের। বাজারে এত নকল মোবাইল!! কিভাবে চিনবো আসল মোবাইল?

বর্তমানে প্রযুক্তির উতকর্ষতা ‘র মাধ্যমে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে মোবাইল ছাড়া কারো চলে না। শুধু মোবাইল নয় যুগ এখন স্মার্টফোনের। কিন্তু একবার ভেবে দেখেছেন কি ? আপনার হাতের যে মোবাইল টিকে এত আশা করে কিনেছেন, জেনুইন বা আসল ভেবেছেন সেটি কি আসল? আপনি কি প্রতারিত?

বর্তমানে ক্লোনিং প্রতিষ্ঠান আসল মোবাইল এর চাইতে কম দামে ধরিয়ে দেয় গ্রাহক এর হাতে ক্লোনিং মোবাইল।দেখতে হুবুহ আসল মোবাইল এর মত হলেও ব্যভারের কয়েক মাস পরেই খেতে হচ্ছে ধরা।

নকল মোবাইল চেনার উপায় বা করনীয় কি ?

স্টেপ ১ ঃ তথ্য উপাত্ত জানুনঃ

যে মোবাইল কিনতে চান , সেটি সম্পর্কে গুগল করে নিন। বর্তমানে প্রায় সকল মোবাইল এর ফিচার ই গুগল এ পাওয়া যায়। মাঝে মাঝে ক্লোনিং কারি ভুল বশত আসল মোবাইল এর মত করে বানাতে পারে না।

স্টেপ ২ ঃআই এম ই আই চেক করুনঃ

মোবাইল এর আই এম ই আই আছে কিনা দেখুন। *#০৬# দিয়ে সরাসরি আই এম ই য়াই জানা যায়। মোবাইল এর প্যাকেটের গায়ে এর আই এম ই আই ও মোবাইল এর বের কড়া আই এম ই আই এক কিনা দেখুন।

স্টেপ ৩ ঃ আই এম ই আই ইনফো অ্যাপ্লিকেশন ব্যবহারঃ

প্লে স্টোর থেকে IMEI INFO নামক এপ্লিকেশন টি মোবাইল এর আই এম ই আই কোড টি দিয়ে দেখুন। অথবা আই এম ই আই চেক লিখে গুগল থেকে জেনে নিন। যদি আপনার হাতের মোবাইল এর তথ্য এর সাথে উক্ত তথ্য মিলে যায়, তবে আপনার ফোন টি জেনুইন বা আসল।

স্টেপ ৪ঃ সাবধানতাঃ

মনে রাখবেন বেশি চলে এবং বেশি দামী এমন মোবাইল গুলোর ক্লোনিং বেশি করা হয়। তাই এগুলা কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

উক্ত প্রক্রিয়াগুলো অনুসরন করলে মোবাইল ফোন কেনার সময় আর হিমশিম খেতে হবে না ।

তো আজ এই পর্যন্তই  । সবাই ভালো থাকবেন ☺

The post কিভাবে চিনবেন আপনার স্মার্টফোন আসল না নকল? দেখে নিন বিস্তারিত appeared first on BDTechLab.



from WordPress https://ift.tt/2CV4bcf
via IFTTT

No comments:

Post a Comment